• বিনোদন

‎চিত্রনায়িকা পপির মা আর নেই

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

‎বিনোদন ডেস্ক: ঢালিউড নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎খ্যাতনামা পরিচালক বদিউল আলম খোকন খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মরিয়ম বেগমের প্রথম জানাজা বাদ ফজর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ খুলনায় গ্রামের বাড়ি নেওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি।

‎জানা গেছে, দীর্ঘদিন ধরেই কিডনি ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন অভিনেত্রীর মা মরিয়ম বেগম। হঠাৎ গুলশান নিকেতনের বাসায় স্ট্রোক করেন তিনি। পরবর্তীতে দ্রুত তাকে মগবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু রাত দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎ঢালিউডে একটা সময়ে নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর অন্তরালে চিত্রনায়িকা পপি। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ নেই বললেই চলে। লম্বা সময় ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। এমন অবস্থায় অভিনেত্রীর মায়ের প্রয়াণের খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo