• অর্থনীতি

‎জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জাপানের রাজধানী টোকিওতে হচ্ছে আন্তর্জাতিক সেমিনার ‘ওলিস ২০২৬ অটাম’। এ সেমিনারে অংশ নিয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিইও এস এম নুরুজ্জামান। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এ সেমিনারে অংশ নিয়েছেন তিনি। এশিয়ার ১০টি দেশের ২৫ জন প্রতিনিধি অংশ নেন এ সেমিনারে।

‎সেমিনারে অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে এস এম নুরুজ্জামান জানান, আন্তর্জাতিক এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। সেমিনার থেকে বৈশ্বিক বিমাশিল্পের কার্যক্রম, উন্নয়ন ও আধুনিকায়ন সম্পর্কে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে। অর্জিত অভিজ্ঞতা দেশের বীমাশিল্পের উন্নয়নে কাজে লাগাতে চান তিনি।
‎
‎এস এম নুরুজ্জামান বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য।
‎
‎জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি জানায়, ওলিস কর্তৃপক্ষের সম্পূর্ণ অর্থায়নে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে বিমাশিল্পের জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।
‎
‎প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করে, আন্তর্জাতিক এ সেমিনারে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের বিমাশিল্পের আধুনিকায়নে কাজে লাগবে। এ অভিজ্ঞতা জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রমের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
‎
‎সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় এস এম নুরুজ্জামানকে অভিনন্দন জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

মন্তব্য (০)





image

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

১

নিউজ ডেস্কঃ  জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...

image

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...

image

সাভার-আশুলিয়ায় আজও ২৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

৩

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...

image

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...

image

২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫

নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

  • company_logo