• বিনোদন

চিত্রনাট্যে না থাকলেও সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয়, বাকিটা ইতিহাস

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের সেই কালজয়ী অ্যাকশন-রোমান্স আর বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী রেখার অফস্ক্রিন সম্পর্ক নিয়ে চর্চা আজও সিনেপ্রেমীদের মুখে মুখে ঘোরে। সে কারণে ১৯৯৬ সালের ব্লকবাস্টার সিনেমা ‘খিলাড়িও কা খিলাড়ি’-র নাম আসবেই। আর ‘ইন দ্য নাইট নো কন্ট্রোল’ গানটি বর্তমানে সামাজিক মাধ্যমে বেশ ট্রেন্ডে রয়েছে।

নব্বইয়ের দশকের ব্লকবাস্টার এ সিনেমার রোমান্টিক গানে অক্ষয় কুমার ও রেখার রসায়ন আজও সিনেমাপ্রেমী দর্শকরা মনে রেখেছেন। কারণ বিগবি অমিতাভ বচ্চনের সিনেমার রেকর্ড ভেঙে বক্স অফিসে বাজিমাত করা সেই সিনেমায় খলনায়িকা চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী রেখা।

বয়সের বড় ব্যবধান থাকা সত্ত্বেও পর্দায় অক্ষয় কুমার ও রেখার বোল্ড কেমিস্ট্রি সেই সময় গোটা বলিপাড়ায় তোলপাড় সৃষ্টি করেছিল। সম্প্রতি রেডিটে ভাইরাল হওয়া পরিচালক উমেশ মেহরার একটি পুরোনো সাক্ষাৎকার নব্বইয়ের দশকের সেই আলোচিত রোমান্সের স্মৃতিকে আবার উসকে দিয়েছে।

সেই সিনেমাটিতে রেখা ও অক্ষয়ের সেই বহুল চর্চিত সংবেদনশীল দৃশ্যগুলোর শুটিং নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক জানান, দুটি ভিন্ন প্রজন্মের তারকা হওয়া সত্ত্বেও সেটে তাদের মধ্যে কোনো আড়ষ্টতা ছিল না। বরং অক্ষয় ও রেখা— দুজনেই অত্যন্ত আগ্রহের সঙ্গে সেই দৃশ্যগুলো শুট করেছিলেন।

পরিচালক উমেশ মেহরা বলেন, ‘অভিনেতাদের দিক থেকে কোনো দ্বিধা ছিল না। ওরা দুজনেই দৃশ্যগুলো করার জন্য অত্যন্ত উৎসাহী ছিলেন। গান ও দৃশ্যগুলোয় কীভাবে আরও ঘনিষ্ঠতা ফুটিয়ে তোলা যায়, সেই চমৎকার আইডিয়াগুলো রেখা আর অক্ষয় নিজেরাই বের করে নিয়েছিলেন।’

এক চমকপ্রদ তথ্য প্রকাশ করে পরিচালক আরও বলেন, ‘ম্যাডাম মায়া’ নামের ওই লেডি ডন চরিত্রের জন্য শুরুতে এফটিআইআইয়ের অভিনেত্রী মিতা বশিষ্ঠকে চূড়ান্ত করা হয়েছিল। এমনকি ভানু আথাইয়া তার কস্টিউম ডিজাইনও করে ফেলেছিলেন। কিন্তু বিদেশ থেকে ফিরে মিতাকে দেখে পরিচালকের মনে হলো— এ শক্তিশালী চরিত্র তিনি ফুটিয়ে তুলতে পারবেন না। এরপরই বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে নিজের গাড়ির ভেতরে ডেকে এনে রেখাকে স্ক্রিপ্ট শোনান উমেশ মেহরা। এরপর বাকিটা ইতিহাস।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo