• লিড নিউজ
  • জাতীয়

‎বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সীমাহীন দুর্নীতি আর অব্যবস্থাপনায় ভঙ্গুর স্বাস্থ্য খাতে উন্নতির জন্য বাস্তবভিত্তিক সুপরিকল্পনা, দক্ষ জনবল, জবাবদিহিতা ও অর্থের স্বচ্ছ ব্যবহারের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি, চিকিৎসকদের সেবার মান, আস্থা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও আহ্বান জানান তিনি।

‎মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে বিএসসিআরএস সম্মেলনে তিনি একথা বলেন।
‎
‎রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।
‎
‎তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে যেন কেউ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আধুনিক সুবিধা নিশ্চিত করে কমিয়ে আনতে হবে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা।
‎
‎রাষ্ট্রপতি বলেন, রোগীর প্রতি মানবিক আচরণ, চিকিৎসার ব্যাপারগুলি রোগী ও স্বজনদের সহজ ভাষায় বুঝিয়ে বলা, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং দরিদ্র রোগীর প্রতি বিশেষ সহমর্মিতা নিশ্চিত করা অপরিহার্য। আর্থিক অসচ্ছলতার কারণে যেন কেউ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‎
‎তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের অনেক রোগী বিদেশে যেতে বাধ্য হন। ফলে প্রতিবছর বিপুল অর্থ দেশের বাইরে চলে যায়। এই প্রবণতা কমাতে দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা আবশ্যক।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo