• জাতীয়

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণে জেডটিইকে নোয়া প্রদান

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর অফিসকক্ষে টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণের লক্ষ্যে ‘Procurement of 4G on 700MHz’ শীর্ষক ক্রয় কার্যক্রমের নোয়া জেডটিইকে প্রদান করা হয়েছে।

আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এর  উপস্থিতিতে    জেডটিইর  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. মাও জুনইয়ং (Mr. Mao Junyong) এর হাতে এই নোয়া হস্তান্তর করেন টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী।

৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণের এ উদ্যোগের মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কের আওতা বৃদ্ধি এবং গ্রাহকদের উন্নত মানের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা প্রদানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত ও নেটওয়ার্ক সুবিধাবঞ্চিত এলাকায় মোবাইল সংযোগ সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং জনগণের জন্য মানসম্মত মোবাইল সেবা নিশ্চিত করার লক্ষ্যে টেলিটক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণের এ উদ্যোগ দেশের ডিজিটাল যোগাযোগব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে জেডটিই এর চিফ মার্কেটিং অফিসার মি. জিয়াং শিয়াও (Mr. Jiang Xiao), অ্যাকাউন্ট ডিরেক্টর মি. মোহাম্মদ জাহেদ আলী (Mr. Mohammad Zahed Ali) এবং প্রজেক্ট ডিরেক্টর মি. ঝু শিউবিন (Mr. Zhu Xiubin) এবং টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আলেমদের পরামর্শে কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চ...

১

নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...

image

অপরাধ দমনে দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরারোপ

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...

image

নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম

৩

নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত...

৪

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

image

এটি হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়

৫

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...

  • company_logo