• বিনোদন

যে কারণে কুসুম সিকদারকে ‘পুটলি’ ডাকতেন প্রসেনজিৎ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : প্রায় ১১ বছর আগে যৌথ প্রযোজনার সিনেমা ‘শঙ্খচিল’-এ অভিনয় করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী কুসুম সিকদার। সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের স্বীকৃতি পায়। অন্যদিকে, এ সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন কুসুম সিকদার।

‘শঙ্খচিল’-এর শুটিংয়ের সময় কুসুম সিকদারকে একটি মজার নামে ডাকতেন প্রসেনজিৎ। নামটি ছিল ‘পুটলি’। কিন্তু কেন এমন নামে ডাকা হতো অভিনেত্রীকে?

সিনেমাটির শুটিংয়ে প্রতিদিন প্রয়োজনীয় নানা জিনিসপত্র একটি ব্যাগে ভরে সেটে আসতেন কুসুম। তাঁর ব্যাগে যেন সব ধরনের প্রয়োজনীয় জিনিসই পাওয়া যেত। আর এ কারণেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সিনেমাটির পরিচালক গৌতম ঘোষ মজা করে কুসুমকে ‘পুটলি’ নামে ডাকতেন।    

সম্প্রতি নিজের জীবনের এমন অনেক জানা-অজানা গল্প তুলে ধরেছেন কুসুম সিকদার। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শীর্ষক একটি পডকাস্টে অংশ নিয়ে এসব অভিজ্ঞতার কথা জানান তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটির এই পর্ব প্রচার হবে শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টায়। এটি দেখা যাবে মাছরাঙা টেলিভিশনে এবং শোনা যাবে রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।

পডকাস্টে নিজের নতুন চলচ্চিত্রের পরিকল্পনার কথাও জানিয়েছেন কুসুম সিকদার। খুব শিগগিরই পরিচালনায় তাঁর দ্বিতীয় সিনেমার কাজ শুরু করতে চান তিনি। এবার ক্রাইম-থ্রিলার ঘরানার গল্প নিয়ে দর্শকদের সামনে আসার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী। সিনেমাটির মূল গল্প তাঁর নিজের। তবে চিত্রনাট্য তৈরির জন্য উপযুক্ত চিত্রনাট্যকার খুঁজছেন তিনি।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo