• বিনোদন

‘বাংলাদেশ আমার দেশ, আমেরিকা আমায় টানে না’—বলেছিলেন আসিফ আকবর

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরামর্শ দিয়েছিলেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত কনটেন্ট ক্রিয়েটর প্রিসিলা নাজনীন ফাতেমা। তবে জবাবে আসিফ জানিয়েছিলেন, বাংলাদেশই তার দেশ, আমেরিকা তাকে টানে না। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফের সঙ্গে কথোপকথনের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন প্রিসিলা।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী। 

ঘটনার পর সামাজিক মাধ্যমে সামনে এসেছে প্রিসিলার সেই পুরনো কথোপকথনের প্রসঙ্গ। সামাজিক মাধ্যমে ‘প্রিসিলা’ নামে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর আসিফ আকবরের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে ওই পরামর্শের কথা জানান।

ছবির ক্যাপশনে প্রিসিলা লেখেন, ‘আসিফ আকবর আঙ্কেলকে বলেছিলাম আমেরিকায় সেটেল হতে। জবাবে তিনি আমায় বলেছিলেন- বাংলাদেশ আমার দেশ। আমেরিকা আমায় টানে না।’

পোস্টের শেষাংশে আসিফ আকবরের প্রতি শুভকামনা জানান প্রিসিলা।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রিসিলাকে নিজের বন্ধুর মেয়ে হিসেবে উল্লেখ করেছিলেন আসিফ আকবর। 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo