ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলার পর দেশটির বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ রয়েছে। তাই নিরাপত্তা বিবেচনায় শাহজালাল বিমানবন্দর থেকে রিয়াদ ও দাম্মাম রুটে গমনেচ্ছু ১৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ১০ অক্টোবর থেকে ফ্লাইট বাতিল হওয়া শুরু হয়। আর এতে করে ২০ হাজার ৬৭২ জন যাত্রী আটকা পড়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।
বেবিচকের দেওয়া তথ্য মতে, বাতিল হওয়া ১৩৫ ফ্লাইটের মধ্যে সরাসরি ছিল ৬২টি আর ট্রানজিট ফ্লাইট ছিল ৭৩টি।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমানের ফ্লাইট ছিল ২৩টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি।
ট্রানজিট ফ্লাইটগুলো হলো- ইন্ডিগো এয়ারের ২৮টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতারে এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৬টি।
কাওছার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
নিজস্ব ডেস্ক : আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধ...
নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উ...
নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...

মন্তব্য (০)