• লিড নিউজ
  • অর্থনীতি

দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : কোর ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার ও ডেটাবেজ হালনাগাদের জন্য সোনালী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বুধবার এক প্রজ্ঞাপনে তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপন অনুযায়ী, সোনালী ব্যাংকের লেনদেন ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ে ব্যাংক দুটির গ্রাহকেরা কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। সফটওয়্যার ও ডেটাবেজ হালনাগাদের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক দুটির পক্ষ থেকেও বিজ্ঞপ্তি দিয়ে নির্ধারিত সময়ে সব ধরনের লেনদেন বন্ধ থাকার বিষয়টি গ্রাহকদের জানানো হয়েছে। তাই জরুরি লেনদেনের প্রয়োজন থাকলে গ্রাহকদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।

মন্তব্য (০)





image

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

১

নিউজ ডেস্কঃ  জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...

image

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...

image

সাভার-আশুলিয়ায় আজও ২৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

৩

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...

image

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...

image

২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫

নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

  • company_logo