• লিড নিউজ
  • প্রশাসন

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে আজ (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

পরিদর্শনকালে মন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। মন্ত্রী আহতের সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। এছাড়া ঘটনায় দায়ী অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আহত পুলিশ কর্মকর্তা ও তাঁর পরিবারকে আশ্বস্ত করেন।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা জেলার এ-সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক জনাব শাহ আলম বিশেষ অভিযান শেষে রিকশাযোগে পুলিশ ক্লাবে যাওয়ার পথে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তিনজন দুর্বৃত্তের হামলার শিকার হন। এ সময় দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজির ওপর গুরুতর জখম করে।

পরবর্তীতে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় খুলনা থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মন্তব্য (০)





image

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ ‎

১

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

২

নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...

image

‎পুলিশের বলপ্রয়োগ ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ জোরদার হচ্ছে

৩

‎নিউজ ডেস্কঃ বলপ্রয়োগ, মানবাধিকার, পেশাগত নীতি ও সততা বি...

image

সীমান্ত পাহারায় প্রযুক্তির নতুন যুগ, নজরদারি জোরদার করছে ...

৪

নিউজ ডেস্কঃ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বাংলাদেশ-ভারত স...

image

‎পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে প...

  • company_logo