• অর্থনীতি

‎এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন ‎

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও ক্রয় সংক্রান্ত প্রস্তাব দুটি উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। গতকাল মঙ্গলবার রাতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এ সভা জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয় বলে অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানান।
‎
‎প্রথম প্রস্তাবে, চেনিয়ার মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি ও ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি সরবরাহের জন্য ‘সরকারি ক্রয় আইন, ২০০৬’-এর ৬৮ ধারা এবং ‘সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫’-এর ৯৯(১) ও ১০৭(১) বিধি অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।
‎
‎দ্বিতীয় প্রস্তাবে, জাতীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডলইস্ট লিমিটেড এফজেডই’র কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণের কথা উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎সব সবজির দামই চড়া, কমেনি ডিমের মূল্য

১

‎নিউজ ডেস্কঃ ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারজুড়েই সবজি...

image

দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা

২

নিউজ ডেস্ক : কোর ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার ও ডেটাবেজ হালন...

image

আইএমএফ’র সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ফলপ্রসূ: অর্থ...

৩

নিউজ ডেস্কঃ আইএমএফ’র সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে ফলপ্র...

image

‎বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ আইএমএফের

৪

নিউজ ডেস্কঃ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীত...

image

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বি...

৫

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত স...

  • company_logo