• প্রশাসন

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩

  • প্রশাসন

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
‎
‎শনিবার (১০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
‎
‎গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৫৯ জন, ওয়ারী বিভাগ ৭৫ জন, মতিঝিল বিভাগ ৮২ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ৯০ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৪৩ জন, গোয়েন্দা বিভাগ ১১ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেফতার করেছে।
‎
‎অভিযানকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৪৪২ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন, ২ ক্যান বিয়ার, ১টি কাভার্ড ভ্যান, ২টি মোটরসাইকেল, ৯টি মোবাইল, একজন ভিকটিম ও নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
‎
‎আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

১

নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...

image

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গে...

২

নিজস্ব প্রতিবেদক : খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায়...

image

‎পুলিশের বলপ্রয়োগ ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ জোরদার হচ্ছে

৩

‎নিউজ ডেস্কঃ বলপ্রয়োগ, মানবাধিকার, পেশাগত নীতি ও সততা বি...

image

সীমান্ত পাহারায় প্রযুক্তির নতুন যুগ, নজরদারি জোরদার করছে ...

৪

নিউজ ডেস্কঃ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বাংলাদেশ-ভারত স...

image

‎পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে প...

  • company_logo