• প্রশাসন

ঢাকার দুই থানায় নতুন ওসি, কয়েকজন পুলিশ কর্মকর্তার রদবদল

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসানো হয়েছে। এছাড়া কয়েকজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে ধানমণ্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি, পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ), যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি হিসেবে এবং রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ) বদলি করা হয়েছে।

শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে, রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে এবং গোয়েন্দা-ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) একেএম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

১

নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...

image

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গে...

২

নিজস্ব প্রতিবেদক : খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায়...

image

‎পুলিশের বলপ্রয়োগ ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ জোরদার হচ্ছে

৩

‎নিউজ ডেস্কঃ বলপ্রয়োগ, মানবাধিকার, পেশাগত নীতি ও সততা বি...

image

সীমান্ত পাহারায় প্রযুক্তির নতুন যুগ, নজরদারি জোরদার করছে ...

৪

নিউজ ডেস্কঃ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বাংলাদেশ-ভারত স...

image

‎পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে প...

  • company_logo