• লিড নিউজ
  • অর্থনীতি

ছয় দিনে রেমিট্যান্স এলো ৭ হাজার ৭৪৯ কোটি টাকা

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যা দাঁড়ায় ৭ হাজার ৭৪৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৩৫  কোটি ৯০ লাখ টাকা। 

এদিকে গত বছরের অক্টোবর মাসের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এসেছিল ৫৫ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে ১৪ দশমিক ১০ শতাংশ প্রবাসী আয় বেড়েছে।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯২২ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ১৩ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।

মন্তব্য (০)





image

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

১

নিউজ ডেস্কঃ  জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...

image

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...

image

সাভার-আশুলিয়ায় আজও ২৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

৩

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...

image

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...

image

২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫

নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

  • company_logo