• লিড নিউজ
  • অর্থনীতি

জানুয়ারি-জুলাই: ইইউতে পোশাক রফতানি কমলো ১৪ শতাংশ

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই সময়ে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই সময়ে ইইউর বাজারে মোট পোশাক রফতানির পরিমাণ ছিল প্রায় ৫৪ দশমিক ৩৯ বিলিয়ন ইউরো। ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬১ বিলিয়ন ইউরোতে।
‎
‎কেবল অর্থে নয়, পরিমাণের দিক থেকেও রফতানি কমেছে। ২০২৫ সালের প্রথম সাত মাসে রফতানি হয়েছে প্রায় ২ হাজার ৬৮৯ মিলিয়ন কেজি পোশাক। ২০২৬ সালে তা কমে হয়েছে প্রায় ২ হাজার ৬০২ মিলিয়ন কেজি।
‎
‎বাংলাদেশি পোশাকের গড় মূল্যও কমেছে। চীন ও ভিয়েতনাম এই সময় ইউরোপের বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে সাম্প্রতিক দুই মাসের পরিসংখ্যানে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত হিসাব করলে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রফতানি কমেছিল ১৬ দশমিক ৪৩ শতাংশ। জুলাইয়ের হিসাব যুক্ত হওয়ার পর সেই পতন কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬৫ শতাংশে। এর পেছনে ভূমিকা রেখেছে জুন ও জুলাইয়ের ইতিবাচক প্রবৃদ্ধি।

মন্তব্য (০)





image

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাজারে বাড়তি চাপ

১

নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যব...

image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

২

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

  • company_logo