• গণমাধ্যম

লালমনিরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে USS 'র নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ এর উদ্যোগে শনিবার লালমনিরহাটে কর্মরত সাংবাদিক ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে শিশু সাংবাদিক দলের এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাট উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) অফিসের হলরুমে এ নেটওয়ার্কিং সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়াষ্কুর সেবা সংস্থার (USS) প্রকল্প সমন্বয়কারী মশিউর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনার অংশ নেন দৈনিক আজকের পত্রিকা ও Banglanews24.com এর লালমনিরহাট জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগর। এতে বিশেষ অতিথি ছিলেন বৈশাখী টেলিভিশন এবং The Daily Post এর লালমনিরহাট জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন,আরটিভি ও দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও আগামীর সময় পত্রিকার জেলা প্রতিনিধি মাহফুজ রহমান।

অনুষ্ঠানে শিশু সাংবাদিক দলের সদস্যরা তাদের কার্যক্রম তুলে ধরেন। অতিথিরা এই খুদে সাংবাদিকদের উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন,শিশু সাংবাদিকগন সমাজের বাস্তব চিত্র লেখনির মাধ্যমে তুলে ধরতে পারছে। পাশাপাশি সাংবাদিকতা সম্পর্কে বাস্তবিক ধারণা ও হাতে-কলমে শেখানোর জন্য ভবিষ্যতে তাদেরকে নিজেদের সঙ্গে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।সভায় উপস্থিত সাংবাদিক ও জনপ্রতিনিধিরা খুদে সাংবাদিকদের কাজের প্রশংসা করেন এবং সংস্থাটির কাজের প্রশংসা করেন।সভা শেষে শিশু সাংবাদিকদের উৎসাহিত করতে অতিথিরা বিভিন্ন দিকনির্দেশনা দেন ও সহযোগিতার কথা বলেন।

মন্তব্য (০)





image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

১

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

২

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

image

দিনাজপুরে চ্যানেল আইয়ের বর্ণিল জন্মদিন উৎসবে বক্তারা:চ্যা...

৩

দিনাজপুর প্রতিনিধি : 'সত্য সুন্দর প্রকাশে;চ্যানেল আই আটা...

image

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মানিক...

৪

​চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর ...

image

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশ...

৫

জামালপুর প্রতিনিধি : বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত...

  • company_logo