• তথ্য ও প্রযুক্তি

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফাইল আরও নিজেদের মতো করে সাজানোর সুযোগ দিতে নতুন ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এখন থেকে অন্য কেউ যে পোস্টে আপনাকে ট্যাগ করেছেন, সেটি চাইলে সরাসরি আপনার মূল প্রোফাইল গ্রিডে যুক্ত করতে পারবেন।

ইনস্টাগ্রামের নতুন এই ফিচারটি অনেক ব্যবহারকারীর জন্য বেশ কার্যকর হতে পারে। বন্ধুদের সঙ্গে পার্টি, কনসার্ট, ভ্রমণ বা কোনো অনুষ্ঠানে তোলা ছবি অনেক সময় অন্য কেউ আগে পোস্ট করে সেখানে আপনাকে ট্যাগ করে দেন। তখন একই ছবি নিজের প্রোফাইলে আবার পোস্ট করা কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে। নতুন ফিচারটি সেই সমস্যার সমাধান করবে।

ট্যাগ করা পোস্টটি প্রোফাইল গ্রিডে যুক্ত করা যাবে কয়েকটি উপায়ে। ট্যাগ হওয়ার পর সরাসরি পাওয়া ডিএম নোটিফিকেশন থেকে, মূল পোস্টে গিয়ে অথবা প্রোফাইলের ‘ট্যাগড’ ট্যাব থেকে এটি করা যাবে। পরে সিদ্ধান্ত পরিবর্তন করলে পোস্টটি সহজেই প্রোফাইল গ্রিড থেকে সরিয়েও দেওয়া যাবে।

তবে গ্রিডে যুক্ত করলেও মূল পোস্টের কোনো পরিবর্তন হবে না। এটি মুছে যাবে না বা নতুন করে আরেকটি পোস্ট তৈরি হবে না। একইভাবে প্রোফাইল গ্রিড থেকে সরিয়ে ফেললেও পোস্টটি ‘ট্যাগড’ ট্যাবে থেকে যাবে।

ইনস্টাগ্রাম জানিয়েছে, কনটেন্ট নির্মাতাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও ফিচারটি কাজে আসতে পারে। ট্যাগ করা পোস্ট পুনরায় প্রকাশ না করেই সেটি নিজেদের প্রোফাইলে দেখাতে পারবেন নির্মাতারা। একাধিক নির্মাতাকে নিয়ে করা ব্র্যান্ড ক্যাম্পেইনের ক্ষেত্রেও এটি কার্যকর হতে পারে।

ব্যবহারকারীদের প্রোফাইল সাজানোর নিয়ন্ত্রণ বাড়ানোর ধারাবাহিকতায় নতুন ফিচারটি এসেছে। এর আগে জুনে ‘রেকর্ডার ইউর গ্রিড’ ফিচার চালু করে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে ব্যবহারকারীরা মূল প্রোফাইল গ্রিডে থাকা কনটেন্ট নিজেদের পছন্দমতো সাজাতে পারেন।

এ ছাড়া কনটেন্ট তৈরি ও ব্যবস্থাপনা সহজ করতে ‘ফার্স্ট ড্রাফট’ নামে একটি ভিডিও এডিটিং ফিচারও চালু করেছে প্ল্যাটফর্মটি। এটি নির্বাচিত ভিডিও ক্লিপ স্বয়ংক্রিয়ভাবে ছোট করে বিরতি বাদ দিয়ে একটি প্রাথমিক কাট তৈরি করে। পাশাপাশি ‘রিপ্লেস অডিও’ টুলের মাধ্যমে পুরোনো পোস্টের মিউজিকও পরে পরিবর্তন করা যায়।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

মন্তব্য (০)





image

মেটার মিউজ এআই: বদলে যাবে দৈনন্দিন কাজের ধরন, আসছে যেসব ন...

১

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত কৃত্রিম বু...

image

‎হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে এখনই চালু করুন ৩ সেটিংস ‎

২

‎নিউজ ডেস্কঃ ব্যক্তিগত কথোপকথন, ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ...

image

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ মিউজ ম...

image

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত (লোকেশন) তথ্য প্র...

image

শুধু প্রশ্নের উত্তর নয়, কাজও করবে নতুন সিরি

৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনের কণ্ঠনির্ভর সহকারী সিরিকে নতুন ক...

  • company_logo