ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেনকে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুখপাত্র করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানান যায়।
একই আদেশে ডিএমপির আরেক উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ১১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপির তৎকালীন মুখপাত্র এন এম নাসীরুদ্দিনকে নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করে সরকার। আকতার হোসেন তারই স্থলাভিষিক্ত হলেন।
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বোমাবাজির ঘটনা নিয়ে এনসিপি...
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ই...
নিউজ ডেস্কঃ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের জন্য গঠন...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও ছয় কর...
নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ম...

মন্তব্য (০)