• লিড নিউজ
  • অর্থনীতি

‎দেশের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের বৈদেশিক মুদ্রার মোট বা গ্রস রিজার্ভ আরও বেড়ে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার।

‎বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
‎
‎কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দুদিনের ব্যবধানে রিজার্ভের পরিমাণ লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। গত ১৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার। সেই হিসাবে দেখা যাচ্ছে, মাত্র দুদিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ১০৩ দশমিক ৩৭ মিলিয়ন ডলার এবং আইএমএফের হিসাব পদ্ধতিতে বেড়েছে ৯৩ দশমিক ৯৯ মিলিয়ন ডলার।
‎
‎আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়, যা মূলত বিপিএম-৬ পদ্ধতি অনুসরণে গণনা করা হয়ে থাকে।
‎
‎বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে প্রবাস আয় বা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়া এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে শৃঙ্খলা ফিরে আসার কারণেই দেশের রিজার্ভ সার্বিকভাবে ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে।

মন্তব্য (০)





image

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাজারে বাড়তি চাপ

১

নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যব...

image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

২

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

  • company_logo