ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ভারতের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় এসেছে।
ভারতের শিল্প খাতের সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উদ্যোগে ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা খুঁজে বের করাই এ সফরের প্রধান উদ্দেশ্য।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ব্যবসায়ী নেতারা অংশ নিয়েছেন। প্রতিনিধিদলে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভারত বায়োটেক, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুবরো (এলঅ্যান্ডটি), ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, অ্যাপোলো হাসপাতাল এবং ইন্ডিয়ান অয়েল করপোরেশন। এ ছাড়া সিআইআই সচিবালয়ের কর্মকর্তারাও প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।
সফরকালে প্রতিনিধিদলটি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করবে।
এসব বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে মতবিনিময় হবে বলে আশা করা হচ্ছে।
সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আয়োজিত এক মধ্যাহ্নভোজসভায় অংশ নেবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মধ্যাহ্নভোজসভায় প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ খুঁজে বের করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
সফরকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, সহযোগিতার সম্ভাবনাময় নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও নিবিড় যোগাযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যব...
নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...
নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...
নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

মন্তব্য (০)