ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি বেড়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাস থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের রফতানি ১৫ শতাংশ বেড়ে ৩ দশমিক ৮ বিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে।
তবে, একই সময়ে বাংলাদেশে যুক্তরাজ্যের রফতানি ২ দশমিক ৫ শতাংশ কমে ৭০ কোটি পাউন্ড হয়েছে। এ সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ শতাংশ বেড়ে ৪৫০ কোটি পাউন্ডে পৌঁছেছে। এর ফলে যুক্তরাজ্যের বাণিজ্যঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩১০ কোটি পাউন্ডে।
বরাবরের মতোই যুক্তরাজ্যে বাংলাদেশের রফতানির সিংহভাগ এসেছে তৈরি পোশাক খাত থেকে। এ খাতে রফতানির অর্থমূল্য ৩৩০ কোটি পাউন্ড। তৈরি পোশাকের পাশাপাশি টেক্সটাইল ফেব্রিক, প্রক্রিয়াজাত মাছ ও জুতাও রফতানি হয়েছে দেশটিতে।
অন্যদিকে, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে শিল্পকারখানায় ব্যবহৃত যান্ত্রিক বিদ্যুৎ উৎপাদন সরঞ্জামসহ বৈজ্ঞানিক ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বেশি এসেছে।
নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যব...
নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...
নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...
নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

মন্তব্য (০)