• তথ্য ও প্রযুক্তি

‎বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা, জানাল মেটা

  • তথ্য ও প্রযুক্তি

প্রতীকী ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া অ্যাকাউন্ট, ছবি এবং সাইবার প্রতারণা রোধে নতুন উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। সাধারণ ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে এবার বিনামূল্যে নতুন ধরনের ‘ভেরিফায়েড ব্যাজ’ চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

‎মেটার তথ্যমতে, এই ব্যাজের মাধ্যমে সহজেই বোঝা যাবে কোনো অ্যাকাউন্ট প্রকৃত ব্যক্তির, নাকি এআই ব্যবহার করে তৈরি করা ভুয়া পরিচয়। এটি ‘মেটা ভেরিফায়েড’-এর মতো অর্থের বিনিময়ে পাওয়া যাবে না; বরং যোগ্য সাধারণ ব্যবহারকারীরা বিনামূল্যে এই সুবিধা পাবেন।

‎যেভাবে মিলবে ব্যাজ

‎ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। পরে ফেসবুক সেই ভিডিও অ্যাকাউন্টের ছবি ও অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। যাচাই সফল হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ব্যাজ যুক্ত করা হবে।

‎যারা এই সুবিধা পাবেন না

‎মেটা জানিয়েছে, নিচের যেকোনো শর্ত প্রযোজ্য হলে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে না।

‎* ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম হলে।

‎*ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ না করলে বা অ্যাকাউন্ট সচল অবস্থায় না থাকলে।

‎*অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার বা সন্দেহজনক কর্মকাণ্ডের ইতিহাস থাকলে।

‎*ফেসবুক পেজ এবং প্রফেশনাল মোড অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

‎*সেলফি ভিডিওভিত্তিক পরিচয় যাচাইয়ে সফল না হলে।

‎কোথায় দেখা যাবে ব্যাজ

‎পরিচয় যাচাই সম্পন্ন হলে এই ভেরিফায়েড ব্যাজ শুধু ব্যবহারকারীর প্রোফাইলেই নয়, ফেসবুক মার্কেটপ্লেস, বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মেও প্রদর্শিত হবে।

‎তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কেবল একজন ব্যবহারকারী বাস্তব ব্যক্তি কি না, সেটির প্রমাণ বহন করবে। এটি কোনো ব্যক্তির সততা, বিশ্বাসযোগ্যতা বা আচরণের নিশ্চয়তা দেয় না। তাই অনলাইনে লেনদেন, তথ্য আদান-প্রদান বা ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

‎বর্তমানে ফিচারটি বিশ্বের কয়েকটি নির্বাচিত দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হবে।

মন্তব্য (০)





image

নম্বর ছাড়াই আইপ্যাডে চালু করা যাবে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফোন নম্বরের বাধ্যবাধকতা থেকে আরও একধাপ সরে এলো মে...

image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

  • company_logo