ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ২০১৪ সালে মুক্তি পাওয়া সুন্দরবনের প্রেক্ষাপটে একটি শক্তিশালী সাদা বাঘ ঘিরে দলের অভিযানের গল্প তুলে ধরা হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমাটিতে। এ সিনেমাটি পরিচালনা করেন কমল সদানা।
অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার সেই সিনেমাটিতে সিজে চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহির। সিনেমাটির শুটিং হয়েছিল সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ অরণ্যকে ঘিরে। এতে সুন্দরবনের আকাশ থেকে ধারণ করা দৃশ্যের পাশাপাশি ৮০০টির বেশি ভিএফএক্স শট ব্যবহার করা হয়। সেই সিনেমার শুটিং করতে গিয়ে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। যা ‘দ্য কপিল শর্মা শো’-তে স্মরণ করলেন অভিনেত্রী।
সেই সময় অভিনেত্রী নোরা ফাতেহি বাংলাদেশে 'রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার শুটিংয়ে এসে সহ-অভিনেতার সঙ্গে মারামারির পুরোনো ঘটনা আবারও স্মরণ করেন। সিনেমার শুটিং চলাকালে ওই সহ-অভিনেতাকে চড় মারার পর পাল্টা চড় খেয়েছিলেন বলে জানান নোরা ফাতেহি। এ সময় দুজনের মধ্যে চুল টানাটানিও হয়েছিল বলে স্বীকার করেন।
সে ঘটনাই সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে আবার উঠে এলো। ‘দ্য কপিল শর্মা শো’-তে ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমার ‘ঝেদা নশা’ গানের প্রচারে আয়ুষ্মান খুরানার সঙ্গে বছর কয়েক আগে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই বাংলাদেশে শুটিংয়ের সেই অপ্রীতিকর ঘটনা তুলে ধরেন তিনি।
'রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমাটির শুটিংয়ের সময় সহ-অভিনেতার দুর্ব্যবহার প্রসঙ্গ উল্লেখ করে নোরা বলেন, আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ওই অভিনেতাকে চড় মারেন। এরপর ওই অভিনেতাও তাকে চড় মারেন এবং তার চুল টেনে ধরেন। তিনিও পাল্টা তার চুল টানেন। একপর্যায়ে দুজনের মধ্যে বড় ধরনের ঝগড়া শুরু হলে পরিচালককে এসে পরিস্থিতি সামাল দিতে হয় বলে জানান নোরা ফাহেতি।
অভিনেত্রী বলেন, তাই আমি তাকে চড় মারি। এরপর সে আমার চুল টেনে ধরে। আমিও তার চুল টানি। এরপর বড় ধরনের ঝগড়া শুরু হয়। পরিচালককে এসে হস্তক্ষেপ করতে হয়েছিল।
নোরা ফাতেহির এ কথা শুনে অনুষ্ঠানের উপস্থাপক কপিল শর্মা রসিকতা করে বলেন, 'তার গায়ে গজব পড়ুক।' জবাবে নোরাও ওই সহ-অভিনেতাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, 'সে আসলেই একটা বাজে মানুষ।' যদিও নোরা কখনোই সেই অভিনেতার নাম প্রকাশ করেননি।
বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্র...
বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অভিনয়ের পাশাপা...
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর নিজের প্রেমের একটি ঘটনা প্রক...
বিনোদন ডেস্ক : দীর্ঘ এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে পারিবা...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবীন চৌধুরী অভিনয়ের প...

মন্তব্য (০)