• কূটনৈতিক সংবাদ

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের মন্ত্রীর বৈঠক

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বিষয়ক নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ। দুই দিনব্যাপী (১২-১৩ জুলাই) এ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যোগ দেয়।

ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মাহমুদুল হক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ আজারের সঙ্গে বৈঠক করেন।

এ সময় বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান এবং ইরানের ডেপুটি হেড অব মিশন নাবি উল্লাহ শিরাজিও উপস্থিত ছিলেন।

বৈঠকে অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে মুসলিম উম্মাহর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে নারীর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন মন্ত্রী।

তিনি নারীদের জন্য সম্প্রতি চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির কথাও উল্লেখ করেন এবং শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইরানের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

ইরানের ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি নারীর ক্ষমতায়নে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে ইরানের নারীদের অগ্রগতির কথাও তুলে ধরেন এবং মুসলিম উম্মাহর নারীর উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে তিনি বাংলাদেশের মন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণও জানান।

মন্তব্য (০)





image

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

১

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্...

২

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রধানমন্...

image

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভ...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ন...

image

ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ারবাস কেনা ...

৫

নিউজ ডেস্ক : ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক...

  • company_logo