• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৪ জন হাসপাতালে ভর্তি

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। 

‎শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১ জন রয়েছেন।

‎গত ২৪ ঘণ্টায় ৪৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৫ হাজার ৯৮৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

‎চলতি বছরের ৩ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৫৮ জন। এর মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও কারও মৃত্যু হয়নি।

‎২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

মন্তব্য (০)





image

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

নিউজ ডেস্ক : হামে আক্রান্তদের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দেশ...

image

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু ...

image

‎হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৭ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু মারা গ...

image

৫৩ বছরেও প্যাথলজি খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: স্বাস্থ্যম...

নিউজ ডেস্কঃ স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পেরিয়ে গেলেও প্যাথলজি খা...

image

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে

নিউজ ডেস্ক : সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে সারা দেশের সব হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ...

  • company_logo