ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, ঢাকা শহরে দেশের মোট জনসংখ্যার ন্যূনতম অংশ বাস করে তবুও রাজধানী ঢাকায় ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) সুবিধা ৮০ থেকে ৯০ শতাংশই। বিভিন্ন গ্রামে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা ব্যবস্থা একেবারেই অপ্রতুল।
বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত 'জাতীয় কনফারেন্স' নামক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা বলেন, দেশে প্রতি এক লাখ মানুষের জন্য ক্রিটিক্যাল কেয়ার বেড রয়েছে মাত্র ১.৭টি এবং সাধারণ হাসপাতাল শয্যা রয়েছে মাত্র ৯টি। ৬৪ জেলার মধ্যে ৩৮টি জেলায় কোনো ধরনের আইসিইউ নেই।
তিনি আরও বলেন, কেউ গুরুতর অসুস্থ হলে কীভাবে তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া যাবে? নবজাতক শিশু, অন্তঃসত্ত্বা মা, নিউমোনিয়া বা স্ট্রোকে আক্রান্ত বয়োবৃদ্ধ, কিংবা সড়ক দুর্ঘটনায় আহত তরুণ—ক্রিটিক্যাল কেয়ার সুবিধার অভাবে তাদের অনেকেই অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।
ডা. জুবাইদা বলেন, তবে নিঃসন্দেহে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব। আমরা যদি সম্মিলিতভাবে সংকল্প গ্রহণ করি, তাহলে গুরুতর অসুস্থতার সময় চিকিৎসাসেবার অভাবে আর কোনো দেশবাসীকে প্রাণ হারাতে হবে না।
নিউজ ডেস্ক : হামে আক্রান্তদের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দেশ...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু ...
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু মারা গ...
নিউজ ডেস্কঃ স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পেরিয়ে গেলেও প্যাথলজি খা...
নিউজ ডেস্ক : সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে সারা দেশের সব হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ...

মন্তব্য (০)