• স্বাস্থ্য

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে দিনাজপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৩ লাখ ৮৫ হাজার শিশু

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে দিনাজপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ৩ লাখ ৮৫ হাজার ২২১ জন শিশুকে। আগামী  ২৮ জুন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের মত  দিনাজপুরেও এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালন করবে জেলা স্বাস্থ্য বিভাগ।

এব্যাপারে আজ বৃহস্পতিবার বিকালে আড়াইশ শয্যাবিশিষ্ট দিনাজপুরের জেনারেল হাসপাতালের মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের অবহিতকরন সভায় বিস্তারিত তুলে ধরেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ গোলাম রাসুল রাখি। এসময় উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নূর এ আলম সিদ্দিকী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ এ.টি.এম নাজমুল হুদা,অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমন রঞ্জন সরকার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার, ডাঃ হোসেন মো. নাহিদসহ সংশ্লিষ্টরা।


তিনি জানান,  জেলার ১৩টি উপজেলার ১৫টি স্থায়ী কেন্দ্র এবং ২৫৮৯টি অস্থায়ী কেন্দ্রসহ ২হাজার ৬১৬টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী ও স্বেচ্ছাসেবীসহ ৫ হাজার ৮৪৪ জন কর্মী কাজ করবে।


জেলায় ৩ লাখ ৮৫ হাজার ২২১ জন শিশুর মধ্যে ৬থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৭৯ জন শিশুকে একটি করে নীল রঙের এবং একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪২ হাজার ১৪২ জন শিশুকে। 

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo