• বিনোদন

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদক : দেশীয় শোবিজ মিডিয়ায় নারী ডিটেকটিভ চরিত্র নিয়ে বৃহৎ আকারের কোনো কাজ হয়নি। ইদানিং তো ছোটখাটো নারী ডিটেকটিভ চরিত্রও দেখা যায় না নাটক বা সিনেমায়। তবে এবার পুরোমাত্রায় ডিটেকটিভ গল্প এবং যে গল্পের প্রধান চরিত্র একজন নারী ডিটেকটিভ - এমন একটি ডিটেকটিভ সিরিয়াল নির্মাণ শুরু হয়েছে। সিরিয়ালটির নাম 'নীহারিকা সেন'। এটি নির্মাণ করছে তীর প্রডাকশন হাউজ। এই প্রোডাকশন হাউজের ব্যানারে 'নীহারিকা সেন' ডিটেকটিভ সিরিয়ালের নাম ভূমিকায় অভিনয় করছেন  দেশীয় শোবিজের গ্ল্যামারাস মডেল - অভিনেত্রী সিফাত নুসরাত। 

জানা গেছে, এই রহস্য গল্প নির্ভর সিরিয়ালে অভিনয়  করছেন অনেক গুণী শিল্পী। তাদের নাম ও লুক পরবর্তীতে প্রকাশ্যে আসবে। তবে ইতিমধ্যে নীহারিকা সেন চরিত্রের ফার্স্ট লুকটি প্রকাশ্যে এনেছে প্রডাকশন হাউজ। এটি প্রকাশ পাওয়ার পরই দ্রুত আলোচনায় চলে এসেছেন পর্দার নীহারিকা সেন অর্থাৎ বাস্তবের সিফাত নুসরাত। তিনি জানান, এই সিরিয়ালটির নির্মাণ কাজ সম্প্রতি শুরু হওয়ার পর ইতিমধ্যে প্রথম পর্বের শুটিং কমপ্লিট করা হয়েছে। আরও কয়েক পর্ব নির্মাণ শেষে এটি তীর প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে।

পর্দায় নীহারিকা সেন চরিত্র নিয়ে সিফাত নুসরাত বলেন, ডিটেকটিভ নীহারিকা সেন একটি চ্যালেঞ্জিং চরিত্র। এই চরিত্র দিয়ে আমি অনেক দূর যেতে চাই। এই সিরিয়াল নীহারিকা সেনকে নিয়ে নানান রহস্য গল্পের বিস্তৃতি ঘটতে থাকবে। 

সিফাত নুসরাত জানান, সিরিয়ালটির বাকি কলাকুশলীদের নাম এখনও  প্রকাশ করা হয়নি। ডিরেক্টর হিসেবে প্রথম এপিসোডে কাজ করেছেন নাজিরী সাগর। আর এটির নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি এটি রচনা করেছেন সিফাত নুসরাত নিজেই। চিত্রনাট্য রচনা করেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ। বলা যায়, নিজের সৃষ্ট চরিত্র নীহারিকা সেন নিয়ে দর্শক - ভক্তদের সামনে আসবেন লাস্যময়ী মডেল - অভিনেত্রী সিফাত নুসরাত।

'নীহারিকা সেন' এর নির্মাতা নাজিরী সাগর বলেন, বাংলাদেশে নারী ডিটেকটিভ চরিত্র খুব একটা দেখা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে সিফাত নুসরাতের উপস্থিতি যেনো নতুনত্ব এনে দিয়েছে। তিনি শুধু সৌন্দর্য দিয়ে নয় বরং নিজের ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা এবং অভিনয় দক্ষতা দিয়ে এবার হয়তো অন্যরকমের একটা চরিত্রকে খুব দারুণভাবেই প্রাণবন্ত করে তুলবেন। সিফাত নুসরাত আসলে এমন একজন শিল্পী যিনি মেধা আর উপস্থিতি দুটোকেই সমান শক্তিতে পর্দায় তুলে ধরতে জানেন।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo