• লিড নিউজ
  • প্রশাসন

২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয়

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান। মূলত পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতারের বিষয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

র‍্যাব-২ অধিনায়ক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘মাউরা সোহেল’ নামে পরিচিত এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই ব্যক্তি— শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে গ্রেফতার করা হয়। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানানো হয়, গ্রেফতার হওয়া সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ মোট ১৪টি মামলা রয়েছে। এছাড়া অপর দুই আসামির বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে নয়মুল হাসান বলেন, ‘কেউ যদি আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করে কিংবা অস্ত্রের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব সবসময় প্রস্তুত রয়েছে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo