• স্বাস্থ্য

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামা ওবায়েদ

  • স্বাস্থ্য

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে (স্মারক নম্বর: ৪৫,০০,০০০০,০০০.১৬০.০৬.০০০৭.২৬ (অংশ-১).৫৯৮) বলা হয়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর-এর 'হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি'-তে নির্দেশক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি-কে সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করায় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ ফরিদপুরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর যোগ্য নেতৃত্বে হাসপাতালের চিকিৎসা সেবার মান ও সামগ্রিক ব্যবস্থাপনা আরও উন্নত হবে। এছাড়া হাসপাতালের অভ্যন্তরে ও বাইরে যেসকল অসংগতির অভিযোগ  রয়েছে সেসব  সমস্যার  দ্রুত সমাধান হবে। 

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo