• লিড নিউজ
  • অর্থনীতি

‎জাহাজের লিজ ভাড়া পরিশোধে বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের শিপিং খাতের উন্নয়ন ও কার্যক্রম সহজ করতে বাংলাদেশে নিবন্ধিত শিপিং কোম্পানিগুলোর জাহাজ বা ভেসেল লিজ ভাড়া পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

‎আজ বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ (এফইপিডি-১) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের কাছে পাঠিয়েছে।
‎
‎সার্কুলারে বলা হয়, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নং-৩৭ অনুযায়ী বাংলাদেশে নিবন্ধিত এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রে নির্ধারিত শর্তে লিজ ভাড়া বাবদ অর্থ প্রেরণের সুযোগ ছিল।
‎
‎এখন একই ধরনের সুবিধা বাংলাদেশে নিবন্ধিত শিপিং কোম্পানিগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিপিং কোম্পানিকে লিজ নেয়া জাহাজ বা ভেসেল পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বা ছাড়পত্র গ্রহণ করতে হবে।
‎
‎এছাড়া আবেদনকারী কোম্পানিকে বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত রিটার্ন দাখিল এবং ২০২৬ সালের ৭ মে জারি করা এফই সার্কুলার নং-৮ অনুযায়ী উদ্বৃত্ত আয় দেশে প্রত্যাবাসনের বিষয়ে নিয়মিত থাকতে হবে।
‎
‎বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নং-৩৭-এর অনুচ্ছেদ ৫৩-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
‎
‎সংশ্লিষ্ট গ্রাহক ও প্রতিষ্ঠানের অবগতির জন্য সার্কুলারের নির্দেশনা যথাযথভাবে প্রচারের জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বলা হয়েছে।

মন্তব্য (০)





image

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাজারে বাড়তি চাপ

১

নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যব...

image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

২

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

  • company_logo