• বিনোদন

ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চাইলেন দীপা খন্দকার

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার বর্তমানে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। একক, ধারাবাহিক নাটক কিংবা সিনেমা—সব মাধ্যমে বিচরণ রয়েছে তার। এমন ফুরফুরে মেজাজেই হঠাৎ দুঃসংবাদ দিলেন অভিনেত্রী। কদিন ধরে তার সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক সমস্যায় জর্জরিত বলে জানালেন অভিনেত্রী।

বুধবার (১৭ জুন) সামাজিক মাধ্যমে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন দীপা খন্দকার। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, গত ২৭ মে তিনি কানের চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের অমনোযোগিতার কারণে বাঁধল বিপত্তি। কী হলো আমার বলো তো? 

তিনি বলেন, মে মাসের ২৭ তারিখ ইএনটি-নাক, কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসকের অমনোযোগিতার কারণে আজ ২২ দিন ভয়াবহ কান ব্যথাসহ নানা সমস্যায় কষ্ট পাচ্ছি। তার ওপর কাল একটা উবারের (গাড়ি) দরজা খুলতে গিয়ে কোথায় যেন খোঁচা লেগে বাম হাতের আঙুল থেকে রক্ত বের হয়ে গেল। আজ (বুধবার) শুটিংয়ে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাত কেটে রক্ত বের হয়ে গেল।

দীপা খন্দকারের বান্ধবী পেশায় চিকিৎসক জানালেন টিটেনাস ইনজেকশন দেওয়ার কথা। এমন বৈরী পরিস্থিতি থেকে স্বাভাবিক হওয়ার আশায় ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী।

উল্লেখ্য, অভিনেত্রী দীপা খন্দকার বর্তমানে বিটিভির নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এ অভিনয় করছেন। এরই মধ্যে প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। এ ধারাবাহিকটি রচনা ও পরিচালনায় আছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo