• লিড নিউজ
  • বিনোদন

কাজ শেষে দেশে ফিরব: মোস্তফা সরয়ার ফারুকী

  • Lead News
  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে থাকা নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে নানা আলোচনা ও গুঞ্জন চলছে। অনেকে দাবি করছেন, তিনি আর দেশে ফিরবেন না। তবে এসব আলোচনাকে গুঞ্জন বলে নাকচ করে দিয়েছেন ফারুকী।

‎এত এত আলোচনা হলেও নিজ থেকে ফেসবুকে বা অন্যমাধ্যমে তিনি কোনো উত্তর দেননি। এ বিষয়ে রোববার সকালে যুগান্তরের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘উপদেষ্টা হওয়ার আগেও আমার একটা ক্যারিয়ার ছিল। সেই ক্যারিয়ারেই আমি ফিরে আসছি। উপদেষ্টা হওয়ার আগেও কাজের প্রয়োজনে বহুবার দেশের বাইরে যেতে হয়েছে। গেছি, আবার ফিরেছিও।’

‎তিনি বলেন, ‘এখন উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পরও প্রয়োজন হলে বাইরে যাচ্ছি, কাজ শেষ হলে দেশে ফিরব। আবার প্রয়োজন হলে বাইরে যাব, আবার ফিরব।  এবারও তার ব্যতিক্রম কিছু নয়।’

‎এদিকে তার অস্ট্রেলিয়া সফর নিয়ে অভিনেত্রী অরুণা বিশ্বাসসহ কয়েকজনের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে জল্পনা আরও বাড়ে। তবে ফারুকী বলেছেন, তার এই সফর সম্পূর্ণ পেশাগত প্রয়োজনেই এবং দেশে না ফেরার গুঞ্জনের কোনো ভিত্তি নেই।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo