• বিনোদন

শাকিব খানের ভূয়সী প্রশংসায় বিদ্যা সিনহা মিম

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : জুটিবেঁধে অতীতে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ তারকা জুটির সবচেয়ে বড় ব্লকবাস্টার হিট ছিল ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমাটি। 

জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমার পাশাপাশি খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় ‘জোনাকির আলো’, উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’ চলচ্চিত্রেও জুটিবেঁধে অভিনয় করে প্রশংসিত হন তারা। 

সম্প্রতি শাকিব খানের ক্যারিয়ারে কাজের পরিবর্তন ও নতুন নতুন লুক নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। একই সঙ্গে এই ‘বদলে যাওয়া’ সুপারস্টারের সঙ্গে আগামীতে আবারও বড়পর্দায় জুটি বাঁধার ইঙ্গিত দেন তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এটা ভালো লাগছে। দিন দিন উনি নিজেকে পরিবর্তন করছেন। 

শাকিব খানের ভূয়সী প্রশংসা করে মিম বলেন, ‘তার সঙ্গে যখন আমার কাজ হতো, আমি সবসময় চাইতাম যে, তাকে যেন ভিন্ন ভিন্ন লুকে দেখা যায়। সেটি মেইনটেইন করছেন এখন। আমার দেখতেও ভালো লাগছে তাকে।’ 

পর্দায় শাকিব খানের এই বৈচিত্র্যময় উপস্থিতি সিনেমাপ্রেমী দর্শকদের পাশাপাশি বিদ্যা সিনহা মিমকেও দারুণভাবে আকৃষ্ট করেছে। শাকিবের সঙ্গে আগামীতে আবারও রুপালি পর্দায় স্ক্রিন শেয়ার করার সম্ভাবনা কতটুকু এমন প্রশ্নের জবাবে ইতিবাচক সাড়া দেন অভিনেত্রী।

শাকিবের সঙ্গে পুনরায় কাজের ব্যাপারে তাড়াহুড়ো নেই উল্লেখ করে এই অভিনেত্রী জানান, যদি ব্যাটে-বলে সুন্দর কোনো প্রজেক্ট মিলে যায়, তবেই দেখা মিলবে। যদি কখনো ঠিকঠাক সবকিছু মনে হয়, প্রজেক্ট আসে, সো তখন হয়তো করা হবে। 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo