• লিড নিউজ
  • প্রশাসন

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

  • Lead News
  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হয়েছেন পুলিশের পাঁচ কর্মকর্তা। বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

‎পদোন্নতিপ্রাপ্তরা হলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

‎পদোন্নতি পাওয়া এই পাঁচ কর্মকর্তার মধ্যে প্রথম দুইজন বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের এবং বাকি তিনজন ১৭তম ব্যাচের কর্মকর্তা।

‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

‎এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে। তারা হলেন— হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন। এর মধ্যে দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং আওলাদ হোসেন ১৫তম ব্যাচের কর্মকর্তা।

মন্তব্য (০)





image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

image

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর...

নিউজ ডেস্কঃ জনগণের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সর্বোচ...

image

‎পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্...

image

পুলিশ সপ্তাহ ২০২৬ এ স্থগিত ‘পুলিশ পদক’ বিতরণের সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ বিতর্ক উঠায় পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনের আগের রা...

image

২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয়

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক...

  • company_logo