• বিনোদন

এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন ভূমি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বাবা সতীশ পেডনেকর একসময় ছিলেন তুখোড় রাজনীতিবিদ। মহারাষ্ট্রের শ্রমমন্ত্রীও ছিলেন তিনি। সেই পথেই কি হাঁটছেন কন্যা বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর? এমন প্রশ্নের মুখোমুখি অভিনেত্রী।

যে কোনো বিষয় নিয়ে স্পষ্ট মতামত দেন অভিনেত্রী। সামাজিক হোক কিংবা রাজনৈতিক— শক্তিশালী মন্তব্য করতে পিছপা হন না তিনি। তাই প্রশ্ন ওঠে— এবার সত্যি কি তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন? সম্প্রতি এক অনুষ্ঠানে রাজনীতি নিয়ে প্রশ্ন করতেই দ্রুতই উত্তর দেন ভূমি পেডনেকর। তিনি বলেন, দেখুন, আমার রক্তেই দেশের সেবা রয়েছে। এবার সেটা যেভাবেই হোক, নিজের সিনেমার মাধ্যমেও আমি সেটাই করার চেষ্টা করছি।

তবে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা উড়িয়ে দেননি অভিনেত্রী। ভূমি পেডনেকর বলেন, আমার কাছে যদি আরও গভীর ভাবে দেশের কাজ করার সুযোগ আসে, তাহলে কেন করব না? 

নিজের মতাদর্শ নিয়ে অভিনেত্রী বলেন, খুব সাধারণ একটি আদর্শে বিশ্বাসী আমি। আমি শুধু যতটা সম্ভব দেশের সেবাই করতে চাই।

উল্লেখ্য, ভূমি পেডনেকর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দলদল’। সিনেমাটি ওটিটিতে মুক্তি পায় এবং সাড়া ফেলে। তার আগে ‘ভক্ষক’ নামেও একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি, যেখানে রয়েছে সামাজিক বার্তা। অনুভব সিনহার ‘ভিড়’ সিনেমাতেও অভিনয় করেছিলেন ভূমি পেডনেকর।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo