ফাইল ছবি
নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন বা ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ৪৫৩ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা।
শুক্রবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গতকাল (২১ মে) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারে।
এর আগে গত ২০ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫....
নিউজ ডেস্ক : দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়...
নিউজ ডেস্ক : আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের স্থিতিশীলতা ও জন...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে নতুন কাঠামো...
নিউজ ডেস্ক : তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা বি...

মন্তব্য (০)