• লিড নিউজ
  • জাতীয়

আজারবাইজানের বাকু শহরে বিশ্ব নগর ফোরামের ত্রয়োদশ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ জাতিসংঘের মানব বসতি কর্মসূচি ইউএন-হ্যাবিট্যাট  ও আজারবাইজান সরকারের যৌথ আয়োজনে ১৭ মে থেকে ২২ মে পর্যন্ত আজারবাইজানের বাকু শহরে বিশ্ব নগর ফোরামের ১৩তম অধিবেশন (WUF13) অনুষ্ঠিত হচ্ছে।

‎গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী বেগমের নেতৃত্বে বাংলাদেশের এক প্রতিনিধিদল এই অধিবেশনে অংশগ্রহণ করেছে। প্রতিনিধিদলে আরও আছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল আউয়াল, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া এবং রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম

‎ইউএন-হ্যাবিট্যাট  ও আজারবাইজান সরকারের যৌথ আয়োজিত  এসম্মেলনের এবারের প্রতিপাদ্য হলো: ‘Housing the world: Safe and resilient cities and communities’ বা ‘বিশ্বের আবাসন: নিরাপদ ও টেকসই শহর ও সম্প্রদায়’।

‎১৩তম ওয়ার্ল্ড আরবান ফোরামের উদ্বোধন করেন Anacláudia Rossbach, নির্বাহী পরিচালক, UN-Habitat। উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় ‘নতুন নগর এজেন্ডা’ বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক, যেখানে বিশ্বব্যাপী টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ ৫৫টির বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশও এই অধিবেশনে অংশ নেয় এবং টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও মানবকেন্দ্রিক নগর গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
‎২০১৬ সালে গৃহীত ‘নতুন নগর এজেন্ডা’ বর্তমানে বৈশ্বিক নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করছে। বাংলাদেশের প্রতিনিধিদল পরিকল্পিত নগরায়ন, সাশ্রয়ী আবাসন ও জলবায়ু-সহনশীল উন্নয়নে দেশের চলমান উদ্যোগগুলো তুলে ধরে, যা এসডিজির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

‎এ বারের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত মূল অগ্রাধিকারসমূহ:
‎পরিকল্পিত নগরায়ন ও আঞ্চলিক উন্নয়ন:

‎সারাদেশে পরিকল্পিত নগরায়ন ও জনসংখ্যার সুষম বণ্টনের জন্য বাংলাদেশ নতুন স্থানিক পরিকল্পনা আইনের ওপর গুরুত্ব দিচ্ছে। পূর্বাচল নতুন শহর, ঝিলমিল আবাসিক প্রকল্প ও উত্তরা ৩য় পর্বের মতো উদ্যোগ ঢাকার চাপ কমিয়ে আধুনিক ও পরিকল্পিত নগর গড়ে তুলতে সহায়তা করছে।

‎সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন:

‎বাংলাদেশের নগর নীতিতে “সবার জন্য আবাসন” একটি প্রধান অগ্রাধিকার। সরকার টঙ্গী দত্তপাড়া ও কড়াইলসহ বস্তি উন্নয়ন প্রকল্প এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসনে FAR প্রণোদনার বিষয়টি তুলে ধরে।


‎জলবায়ু স্থিতিস্থাপকতা এবং ঐতিহ্যের পুনরুজ্জীবন:

‎সরকারি আবাসন কর্মসূচি, স্থিতিস্থাপক অবকাঠামো ও টেকসই নির্মাণ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ জলবায়ু-সহনশীল নগর গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি বাসযোগ্যতা, নিরাপত্তা ও ঐতিহ্য সংরক্ষণে ‘পুরান ঢাকা পুনরুজ্জীবন প্রকল্প’-এর গুরুত্ব তুলে ধরা হয়।

‎টেকসই নগরের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব:
‎কক্সবাজারে ভূমির অবক্ষয় রোধসহ দেশে অন্তর্ভুক্তিমূলক আবাসন, নগর স্থিতিস্থাপকতা ও টেকসই উন্নয়নে UN-Habitat, World Bank, UNOPS এবং UNESCAP-এর ধারাবাহিক সহযোগিতার জন্য প্রতিনিধিদল কৃতজ্ঞতা প্রকাশ করে।

মন্তব্য (০)





image

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে বিস্ফোরক মন্তব্য...

নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় ‘কিচেন ক...

image

কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ই...

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর-পল্লবী এলাকার কালশি বস্তিতে ভয়া...

image

কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: মৎস্য ও...

নিউজ ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আম...

image

সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ‘আগামী নির্বাচনে...

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম...

image

এক ঘণ্টার ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক

নিউজ ডেস্ক : রাজধানীতে মাত্র এক ঘণ্টার ভারি বৃষ্টিতেই বিভিন্...

  • company_logo