• লিড নিউজ
  • অর্থনীতি

২০২৬-২৭ অর্থবছর: ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

‎নিউজ ডেস্কঃ আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
‎
‎সোমবার (১৮ মে) এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সরকার গঠনের পর আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ে এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম সফর।
‎
‎সভায় আগামী অর্থবছরের জন্য স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নসহ মোট ব্যয় প্রস্তাব ধরা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি টাকা।
‎
‎এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সর্বোচ্চ প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ উন্নয়ন সহায়তা ও সামাজিক উন্নয়ন সহায়তা খাতে থোক বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ১৮ হাজার ২৮৮ কোটি টাকা।
‎
‎এডিপিতে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ হিসেবে ১ লাখ ১০ হাজার কোটি টাকা গ্রহণের প্রস্তাব রয়েছে।
‎
‎সভা শেষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী বাজেটে অর্থনীতির নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকবে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। বড় আকারের এডিপি হলেও তা বাস্তবায়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
‎
‎এছাড়া, নির্বাচনী ইশতেহার ও সরকারের সামগ্রিক পরিকল্পনার প্রতিফলন হিসেবেই এই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার কথা জানান অর্থমন্ত্রী। আরও জানালেন, ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশলকে সামনে রেখে ৫ বছরের একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে।
‎
‎আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রকল্প পরিচালক নিয়োগে নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ, প্রতিটি মন্ত্রণালয়ে ড্যাশবোর্ড স্থাপন এবং প্রকল্প অগ্রগতি নিয়মিত মনিটরিং ব্যবস্থা। যেসব প্রকল্প অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে, সেগুলো বাতিল করা হবে। পাশাপাশি যেসব প্রকল্প বাস্তবায়নযোগ্য এবং দেশের জন্য লাভজনক, সেগুলোর দ্রুত বাস্তবায়নে জোর দেওয়া হবে।

মন্তব্য (০)





image

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

১

নিউজ ডেস্কঃ  জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...

image

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...

image

সাভার-আশুলিয়ায় আজও ২৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

৩

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...

image

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...

image

২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫

নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

  • company_logo