• লিড নিউজ
  • অর্থনীতি

রপ্তানি বাড়াতে নগদ সহায়তার ৩ হাজার কোটি টাকা পরিশোধ কেন্দ্রীয় ব্যাংকের

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের ৩০ এপ্রিল পর্যন্ত জমা হওয়া নগদ সহায়তার সব আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর আওতায় রপ্তানিকারকদের প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করেছে সরকার।

‎দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি রপ্তানি খাতকে আরও গতিশীল করতে এ বিশাল অঙ্কের নগদ সহায়তা দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ৩০ এপ্রিল পর্যন্ত যত আবেদন জমা পড়েছিল, তার সবটুকুই এখন পরিশোধিত।
‎
‎মোট ৩ হাজার ১০০ কোটি টাকার এ বরাদ্দের মধ্যে বড় অংশই পেয়েছে তৈরি পোশাক খাত। এ খাতে পরিশোধ করা হয়েছে ২ হাজার ৯০০ কোটি টাকারও বেশি। আর বাকি টাকা দেওয়া হয়েছে সোনালী আঁশ বা পাট খাতের রপ্তানিকারকদের।
‎
‎ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এ সময়োপযোগী পদক্ষেপে রপ্তানি বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়বে।

মন্তব্য (০)





image

জনতা ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব আলম

১

নিউজ ডেস্কঃ  জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচা...

image

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০ ডিসেম্বর

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা...

image

সাভার-আশুলিয়ায় আজও ২৪ কারখানা বন্ধ, ১০টিতে কর্মবিরতি

৩

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর...

image

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৩০...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...

image

২৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫

নিউজ ডেস্কঃ তেজাবি স্বর্ণের মূল্যের প্রভাব পড়েছে দেশের ...

  • company_logo