ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দেশের টিভিপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। দেশের বিভিন্ন ইস্যু নিয়ে বরাবরই সরব এই অভিনেত্রী তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নেট দুনিয়ায় অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে যে রকম আলোচনা, প্রতিবাদ ও ক্ষোভ দেখা যাচ্ছে, সেটা সমাজের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতেও দেখানো উচিত।
ফেসবুকে দেওয়া তার ওই স্ট্যাটাসে বর্তমানে হামে আক্রান্ত শিশুর সংখ্যা, এ রোগে শিশু মৃত্যুর সংখ্যা এবং দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা নিয়ে মানুষের সচেতনতা কেমন সেদিকে আঙুল তোলেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৪ মে) বিকালের দিকে দেওয়া ওই স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘গত ২৪ ঘন্টায় অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের যেরকম প্রতিবাদ, ক্ষোভ আর আলোচনা দেখলাম, সেই একই তীব্রতা যদি ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা নিয়েও দেখাত, কিংবা ৫০ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হওয়া, ৪০০-এর বেশি শিশুর মৃত্যুর বিষয়টি নিয়েও দেখাত, তাহলে দেশ ও জাতির সত্যিকার অর্থে কিছু উপকার হতো।’
বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অভিনয়ের পাশাপা...
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর নিজের প্রেমের একটি ঘটনা প্রক...
বিনোদন ডেস্ক : দীর্ঘ এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে পারিবা...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবীন চৌধুরী অভিনয়ের প...
নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের সমর্থনে কথা বলেছিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিন...

মন্তব্য (০)