• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎ভারতের যে কোনো পদক্ষেপের পরিণতি বেদনাদায়ক হবে: পাকিস্তানি সেনাপ্রধান

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে তার পরিণতি হবে ‘অত্যন্ত বিপজ্জনক, সুদূরপ্রসারী ও বেদনাদায়ক’।

‎রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  ‘মারকা-ই-হক’ ও অপারেশন ‘বুনইয়ান-উম-মারসুস’-এর এক বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ।
‎
‎অনুষ্ঠানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং নিহত সেনাসদস্যদের আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতেহা পাঠ করা হয়।
‎
‎ভাষণে আসিম মুনির বলেন, ‘মারকা-ই-হক’ কোনো সাধারণ সামরিক সংঘর্ষ ছিল না; বরং এটি ছিল দুই মতাদর্শের মধ্যে একটি নির্ণায়ক লড়াই।
‎
‎তিনি দাবি করেন, আল্লাহর সহায়তায় পাকিস্তান বিজয় অর্জন করেছে, আর ‘মিথ্যাশক্তি অপমান ও পরাজয়ের মুখে পড়েছে’।
‎
‎তার ভাষ্যমতে, ২০২৫ সালের মে মাসের ঘটনাগুলো বিচ্ছিন্ন কিছু নয়; বরং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের বৈরিতা ও প্রচারণারই ধারাবাহিকতা।
‎
‎ভারতের উদ্দেশে ‘কড়া’ বার্তা
‎
‎আসিম মুনির বলেন, পাকিস্তানকে সামরিক ও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তনের যে লক্ষ্য ভারত নিয়েছে বলে পাকিস্তান মনে করে, তা কখনো সফল হবে না।
‎
‎তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও জনগণ অতীতেও ভয় পায়নি, ভবিষ্যতেও ভয় পাবে না।
‎
‎সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যেকোনো সামরিক ‘ভুল পদক্ষেপের’ জবাব এমনভাবে দেওয়া হবে, যার পরিণতি হবে ‘অত্যন্ত বিপজ্জনক, সুদূরপ্রসারী ও বেদনাদায়ক’।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo