• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সরাসরি যুদ্ধে না জড়িয়ে যেভাবে ইরানকে সহায়তা করছে চীন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতির সহকারী অধ্যাপক মুহানাদ সেলুমের মতে, ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকে সরাসরি প্রভাবিত করছে। 

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই যুদ্ধে চীন ইরানের পক্ষে সরাসরি সামরিক হস্তক্ষেপ করেনি, কারণ এর পরিণতি বেইজিংয়ের জন্য অত্যন্ত ব্যয়বহুল হতে পারে। তবে একই সঙ্গে চীন ইরানকে সম্পূর্ণ একা ছেড়ে দিতেও রাজি নয়, কারণ তারা চায় না বিশ্বব্যবস্থায় এমন একটি চিত্র তৈরি হোক যেখানে যুক্তরাষ্ট্র একাই সবকিছু নিয়ন্ত্রণ করছে।

সেলুম উল্লেখ করেন, চীন ইতোমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী প্রস্তাবের বিরুদ্ধে তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে তেহরানকে কোণঠাসা করার লক্ষ্যে তোলা প্রস্তাবগুলোতে চীন বাধা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বেইজিং ইরানকে সরাসরি সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা না করলেও, পর্দার আড়ালে কারিগরি সহযোগিতা অব্যাহত রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

অধ্যাপক সেলুম আরও যোগ করেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা কিছু চীনা কোম্পানি হয়তো ইরানকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। অর্থাৎ চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও কূটনৈতিক ও কারিগরি পন্থায় ইরানের পাশে থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। 

রাজনৈতিক এই সমীকরণটি চীনের জন্য একদিকে যেমন ঝুঁকিপূর্ণ, অন্যদিকে বিশ্বরাজনীতিতে তাদের প্রভাব টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo