• আন্তর্জাতিক

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের জন্য এক হাজার ডলার খরচ করা সম্ভব নয়: ডোনাল্ড ট্রাম্প ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের টিকিটের মূল্য দেখে বিস্ময় ও অপারগতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ( ৮ মে ) নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, উদ্বোধনী ম্যাচের জন্য এক হাজার ডলার খরচ করে টিকিট কেনা তার পক্ষে সম্ভব নয়।

‎প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, কুইন্স বা ব্রুকলিনের সাধারণ মানুষ যারা তাকে ভোট দিয়েছেন, চড়া মূল্যের কারণে তারা যদি গ্যালারিতে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হন, তবে তা হবে অত্যন্ত হতাশাজনক। সাধারণ সমর্থকদের নাগালের বাইরে টিকিটের দাম চলে যাওয়া নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
‎
‎কাতার বিশ্বকাপের তুলনায় এবারের আসরের টিকিটের দাম বেড়েছে কয়েক গুণ। গত বিশ্বকাপে ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৬০০ ডলার, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ডলারে।
‎
‎টিকিটের চড়া দাম নিয়ে সমালোচনা চললেও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একে চাহিদার প্রতিফলন হিসেবে দেখছেন। তার দাবি, গতবারের তুলনায় এবার টিকিটের চাহিদা ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে বাজার দর অনুযায়ী এই মূল্য নির্ধারিত হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo