• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের চীন সফরে কী আলোচনা হলো

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গত মঙ্গলবার (৫ মে) তিন দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সফরসঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এই সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে খলিলুর রহমানের।

বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৃহস্পতিবার (৭ মে) চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী লিউ হাইজিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও চীন পরস্পরের মধ্যে সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ, বহুপক্ষীয় প্ল্যাটফর্ম ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। একই সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশ তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সম্পর্ক পর্যালোচনা করে। বিশেষ করে সংযোগ জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বহুপক্ষীয় সহযোগিতা জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে মতবিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সংযুক্ত, অর্থনৈতিকভাবে প্রাণবন্ত এবং বৈশ্বিকভাবে সম্পৃক্ত বাংলাদেশ গড়ার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

উভয়পক্ষ ‘এক চীন নীতি’র প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং কৌশলগত বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার প্রস্তুতির কথাও জানায়।

এর আগে বুধবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে বৈঠক হয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর। পরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিস্তৃত আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলির পাশাপাশি বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, যোগাযোগ, জনগণের সঙ্গে জনগণের সংযোগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যকে কেন্দ্র করে ছিল তাদের আলোচনা। বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারত্ব, এক চীন নীতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয়পক্ষ।

বিবৃতিতে বলা হয়, বৈঠকের পর বাংলাদেশ প্রতিনিধিদলের জন্য নৈশভোজের আয়োজন করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং।

তারও আগে বুধবার সকালে চীনের পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠক করে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল।

আরেক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে উভয়পক্ষ ‘বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারত্ব’ এবং বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

উভয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গী হন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিনিয়োগ উন্নয়ন বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলামসহ প্রতিনিধিদলের সদস্যরা।

মন্তব্য (০)





image

আইওএম বাংলাদেশের নতুন মিশন প্রধানের সঙ্গে কানাডার হাইকমিশ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশ...

image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

  • company_logo