• লিড নিউজ
  • আন্তর্জাতিক

শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন গাড়ির চালক বুদ্ধদেব বেরা। বুধবার (৬ মে) রাতে কলকাতার মধ্যমগ্রামের দোহারিয়াতে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। মধ্যমগ্রামের দোহারিয়াতে তার গাড়ি লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ ও গাড়ির চালক বুদ্ধদেব বেরা। তাদের দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। বুদ্ধদেবকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বাইপাসের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
‎
‎বিজেপির একটি সূত্র জানায়, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দুর হয়ে যে ‘টিম’ কাজ করেছিল, সেই টিমের অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। তার সঙ্গে গুলিবিদ্ধ বুদ্ধদেব বেরাও ওই টিমের সদস্য ছিলেন।
‎
‎পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমধস জয় পেয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী এবারের বিধানসভার ভোটে দুটি আসনে নির্বাচন করে দুটিতেই জয়লাভ করেছেন। ভবানীপুরে মমতা ব্যানার্জীকে এবং নন্দীগ্রাম আসনে তৃতীয়বারের মতো জয় পেয়েছেন তিনি।
‎
‎শুভেন্দু অধিকারী বুধবার বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে তিনি একটি আসন ছেড়ে দেবেন। তবে এক্ষেত্রে দলের কেন্দ্রীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবে কোন আসনটি ছাড়বেন।
‎
‎ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার (৮ মে) কলকাতায় বিজেপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বিধানসভা দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হতে পারে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo