• বিনোদন

কখনো ভাবিনি যে আমার গায়ে কোনো দাগ লাগবে: ডলি জহুর

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : অভিনয় জীবনে সমালোচনার মুখে পড়তে হবে— এমনটি কখনো কল্পনাতেও ছিল না বলে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর। তিনি বলেন, ‘আমি কখনো ভাবিনি যে কেউ আমাকে নেগেটিভ কোনো কথা বলবে। আল্লাহর কসম, কখনো ভাবিনি আমি। ’

এ কিংবদন্তি অভিনেত্রী বলেন, ‘কিন্তু এটাও যে মানুষ বলে— সেটি আমি এখন বুঝতে পারছি। যাই হোক— বুঝে কোনো লাভ নেই। ভালো নাও বাসতে পারে। আমাদের দেশে, বয়স হলে বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না, সেটিও সত্যি কথা।’

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বলে জানিয়েছেন ডলি জহুর। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাতকারে এমন কথাই বলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নেটিজেনদের নেতিবাচক মন্তব্যে নিজের গভীর ক্ষত ও আক্ষেপের কথাও বলেন এ বর্ষীয়ান অভিনেত্রী।   

ডলি জহুর বলেন, ‘৫০ বছরে অনেক প্রাপ্তি ছিল, অনেক পেয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি। আমাকে দেখার যে আগ্রহগুলো দেখতাম, ভালো লাগত। তিনি বলেন, কিন্তু এখন জানি না, আমি মারা যাওয়ার পর কেউ দোয়া করবে কিনা। কেউ বলবে কিনা— আহারে বেচারি মারা গেছে! তখন তো দেখতেও পাব না, জানতেও পারব না। যাই হোক, সেটি বাদ দাও, ওসব কথা বলে লাভ নেই।’

দীর্ঘ ক্যারিয়ার জীবনে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। তবে বর্তমান সময়ের সামাজিক মাধ্যমের কালচার তাকে ভাবিয়ে তুলেছে বলে জানান ডলি জহুর। আক্ষেপ করে অভিনেত্রী বলেন, ‘আজকাল আমার দর্শক আমাকে আর ভালোবাসে না। ভালোবাসে না বলেই পট করে একটা কমেন্ট করে এবং সেই কমেন্টে যে একটা মানুষের ভিত নড়ে যেতে পারে, সেটা তারা বুঝতে পারে না।’

তিনি বলেন, ‘এই দুঃখটা নিয়ে আমি মরব। ৫০ বছর হলেও কি হবে? আমার আসলে এখানে বড় কষ্ট আছে। আমি আগে কখনো এটা নিয়ে ভাবিনি বা চর্চাও করতাম না। কখনো ভাবিনি যে আমার গায়ে কোনো দাগ লাগবে।’

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo