• লিড নিউজ
  • প্রশাসন

‎চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ

  • Lead News
  • প্রশাসন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

‎মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।

‎বগুড়া জেলার সন্তান মাসুদ আলম রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন। বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলম পুলিশের পেশাদারত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পরিচিত।

‎যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তার কর্মদক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে জন্য তিনি পুলিশ মহলে সুনাম অর্জন করেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় যেমন যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি কেন্দ্রিক বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংঘটিত আন্দোলন নিয়ন্ত্রণে তিনি প্রশংসিত হন।

‎রমনা জোনের দায়িত্ব পালন করার আগে মাসুদ আলম পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo