• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারে বাড়লো তেলের দাম

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থা সহিংস সংঘাতে রূপ নেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। এতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

‎সোমবার বিশ্ববাজারে তেলের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ দশমিক ৪৪ ডলারে ওঠে।
‎
‎আজ মঙ্গলবার (৫ মে) ভোরে দাম কিছুটা কমে গ্রিনিচ মান সময় রাত দুইটা নাগাদ ১১৩ দশমিক ৫৪ ডলারে লেনদেন হচ্ছিল।
‎
‎বিশ্লেষকদের মতে, নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাজারে তেলের দাম বাড়ছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা এবং হরমুজ প্রণালিতে ইরানের দ্রুতগামী সামরিক নৌযান ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে বাড়ছে যুদ্ধের আশঙ্কা।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo