ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজে যোগ দেওয়ার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। শনিবার (২ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি বার্তা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ভিজিটর ভিসায় (বি১/বি২ ভিসা) যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যায়; যেমন, চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা।
কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থান করে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়।
এর আগে দূতাবাস জানিয়েছে, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন- এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।
নিউজ ডেস্ক : ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠ...
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন বাতিল হওয়া বা...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...
নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...
নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

মন্তব্য (০)